শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা হ্যান্ডবল খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ


দু’বছর ধরে বেশ কয়েকবার নাবালিকা দলিত হ্যান্ডবল খেলোয়াড়কে ধর্ষণ করার অভিযোগ উঠল রাজস্থানের একটি স্কুলের শারীরশিক্ষার শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা।
অভিযুক্ত শিক্ষক আবদুল হানিফের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, পকসো এবং তফশিলী জাতি ও উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি।
বারান জেলার মংরোল শহরের নারী থানার সার্কেল ইনচার্জ রাম সিংহ মীনা বলেছেন, নির্যাতিতা গত দু’বছর ধরে স্কুলের হয়ে হ্যান্ডবল খেলছে। সে অভিযোগ করেছে, খেলার জন্য বিভিন্ন শহরে নিয়ে গিয়ে হোটেলে তাকে ধর্ষণ করেছেন শিক্ষক। তিনি ভুয়া পরিচয়পত্র দিয়ে নির্যাতিতাকে হোটেলে ঘর নিতে বাধ্য করতেন। অন্তত সাত-আটবার ধর্ষণ করা হয়েছে তাকে।
শনিবার বারান জেলারই একটি হোটেলে তাকে নিয়ে যান আবদুল। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতা। তাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে সে।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













