স্বামীর চড় খেয়ে গৃহবধূর আত্মহত্যা


চাঁদপুর হাইমচর উপজেলায় স্বামীর সঙ্গে অভিমান করে সুমাইয়া বেগম (২২) নামের গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আজ দুপুরে চাঁদপুর হাইমচর উপজেলায় শ্বশুর বাড়িতে সুমাইয়া বিষপান করে। পরে তাকে পরিবারের লোকজন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে বিকালে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করে।
সুমাইয়া বেগম হাইমচর উপজেলার জহির আলী গাজীকান্দির সরকার বাড়ির রাজিব সরকারের স্ত্রী। তাদের সুরভী নামের ১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্বামী রাজিব সরকার জানান, সকালে স্ত্রী সুমাইয়া অসুস্থ মেয়ে সুরভীকে খাওয়া-দাওয়া না করায় মারধর করে। আমি বাচ্চাকে মারধর না করার জন্য সুমাইয়াকে বললে তার সঙ্গে এক পর্যায়ে নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। পরে আমি রাগে সুমাইয়া কে একটি থাপ্পর দেই।
মেয়ের পিতা মো. মিজান দপ্তরি জানান, ২০১৪ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আমার জামাইসহ কারোও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













