বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অনাকাঙ্খিত শিশুর পিতৃত্ব অস্বীকার ইউপি সদস্যের

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্যের পরকীয়ায় প্রবাসীর স্ত্রী সন্তান প্রসব করেছেন। এ নবজাতকের পিতৃত্ব নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন সন্তানের মা।

সন্তানের পিতৃপরিচয় দেয়ার দাবি নিয়ে শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুল আরিফের কাছে ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ জানান ওই প্রবাসীর স্ত্রী।

জানা গেছে, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসিম একই এলাকার ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়লে ইউপি সদস্য নাসিমকে জানালে সে বিয়ের আশ্বাস দেয়। এছাড়া সরকারি চাল দেয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ারও আশ্বাস দেয় নাসিম।

১৪ ডিসেম্বর প্রসব বেদনা উঠলে মেম্বার নাসিম তাকে ইউনিয়নের পেশকারহাট সেবা মেডিকেল নিয়ে যায়। পরে তার সন্তান প্রসব হলে সাতবাড়িয়া ভাইয়ের বাসায় সন্তানসহ রেখে আসেন।

এ ঘটনা জানাজানি হলে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায় মেম্বার। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না।

তবে মেম্বারের স্ত্রী তার স্বামী নির্দোষ বলে দাবি করেন। তাকে ফাঁসাকে একটি চক্র এ বদনাম রটাচ্ছে বলে জানান।

এদিকে প্রবাসীর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্যকে ডেকে বিয়ের ব্যবস্থা করাতে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমকে দায়িত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার।

ইউপি সদস্য বিয়ে না করলে ওই সন্তানের মাকে আইনের আশ্রয় নিতে বলেন শামছুল আরিফ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী