তুরাগে গলাকাটা ও চোখ উপড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার


রাজধানীর তুরাগ থানার নলভোগ খালপাড় বাজারের উত্তর পাশে ফাঁকা জায়গা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশের গলাকাটাসহ মাথায় ধারাল অস্ত্রের কয়েকটি আঘাত ছিল এবং চোখ দুটি উপড়ানো ছিল।
সোমবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে তুরাগ থানা পুলিশ।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, দুষ্কৃতিকারীরা ২/৩ দিন আগে তাকে হত্যা করে ওই জায়গায় ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। তার পরনে ছিল কাঠাল রংয়ের সোয়েটার, বেগুনী রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং মাটি রংয়ের গ্যাবাডিন ফুল প্যান্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













