রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাবার হাতে হাতকড়া, ছেলের প্রশ্ন এটা কী?

তাজদিক আবদুল্লাহ খান। বয়স সবে ১০ বছর। ছোট বয়সে আদালতে আসতে হয়েছে তাকে। অবশ্য আসামি হয়ে নয়, বাবাকে একটু দেখতে।

গতকাল বুধবার তার বাবাকে একটি মাদকের মামলায় পুলিশ আটক করে আদালতে পাঠায়। আজ বৃহস্পতিবার শিশু তাজদিকের বাবা মোর্শেদ খানকে পুলিশ রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করার সময় শিশু তামজিদ বাবাকে জড়িয়ে ধরে বলে, ‘বাবা তোমার হাতে এটা কী?’

ছেলের প্রশ্ন শুনে বাবা যেন কুঁচকে গেলেন। তবু উত্তর দিলেন, ‘বাবা এটা হাতকড়া।’

ছেলের সামনে বাবা কখনো এমনভাবে আসবেন তা হয়তো কখনো ভাবেননি মোর্শেদ খান।

মোর্শেদ খান বলেন, ‘আমি এক সময় আমার দেশ পত্রিকায় সার্কুলেশন কর্মকর্তা হিসেবে কাজ করতাম। গতকাল রমনা এলাকা থেকে পুলিশ আমাকে আটক করে। পরে মামলা দিয়ে দাবি করছে, আমার কাছে নাকি ৫০টি ইয়াবা পাওয়া গেছে।’

মোর্শেদ দাবি করেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। পুলিশ হয়রানি করতে মিথ্যা মামলা দিয়েছে।’

এদিকে আজ ঢাকার মহানগর হাকিম মো. আহসান হাবীবের আদালতে মোর্শেদ খানকে হাজির করে রিমান্ডের আবেদন করেন জিআরও। তিনি দাবি করেন, আসামির কাছ থেকে ৫০টি ইয়াবা পাওয়া গেছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক রিমান্ড নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে যতক্ষণ বাবার ‘সঙ্গ’ পেয়েছে, ততক্ষণ শিশুটিকে বিচলিত দেখা যায়, কখন তার বাবাকে পুলিশ ছাড়বে!

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত