১৪ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৭০ বয়সী বৃদ্ধ গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানা-পুলিশ সামছুল হক পাটওয়ারী (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর মা জানান, গত বছরের ৬ সেপ্টেম্বর ফরিদগঞ্জ পৌর এলাকার তাঁর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে সামছুল হক পাটওয়ারী ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ নিয়ে তখন স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। কিন্তু কিছুদিন পর কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করলে ওই কিশোরীর মা আজ সোমবার সকালে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ ধর্ষণের অভিযোগে সামছুল হক পাটওয়ারীকে গ্রেপ্তার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













