বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত ও মিয়ানমার নয়, এবার বাংলাদেশের কারখানা তৈরি হচ্ছে ইয়াবা

নারায়ণগঞ্জে শহরের ১ নং বাবুইল এলাকায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সেখানে তৈরি করা বেশ কিছু ইয়াবা এবং ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও মেশিন জব্দ এবং তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন ও সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১ নং বাবুরাইল এলাকায় কারখানা গড়ে তোলা বাড়িটির মালিক আমজাদ হোসেন এবং তাঁর দুই সহযোগী ফতুল্লা থানাধীন তল্লা সবুজবাগ এলাকার সামিউল ইসলাম ও সিরাজগঞ্জের রাজেশ চৌধুরী শ্যাম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে ১ নং বাবুরাইল এলাকায় আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় দলটি ওই বাড়ির নিচতলার একটি কক্ষে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায়। ওই কক্ষ থেকে ২৫০টি ইয়াবা ও ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপকরণ এবং যন্ত্রপাতিসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন।

মো. মোস্তাফিজুর রহমান আরও জানান, ওই তিনজন ভারত ও মিয়ানমার থেকে ইয়াবা তৈরির প্রশিক্ষণ নিয়ে আসেন। এরপর তাঁরা ওই বাড়িতে ইয়াবা তৈরির কারখানা চালু করেন। তাঁরা সেখানে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে বড় বড় চালান সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাঁদের কারখানা থেকে ইয়াবা তৈরির যে পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে, তা দিয়ে কমপক্ষে আরও ৫০টি ইয়াবা তৈরি করা যেত। তাঁদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তাঁদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত