মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘না খেয়ে আর কতক্ষণ, তাই ভেলায় রান্না’

বাড়িতে রান্না করে খাব তার উপায় নাই। না খেয়ে আর কতক্ষণ থাকি। এজন্য কলাগাছের ভেলায় রান্না করতেছি।’ বন্যার পানি কয়েকদিনে না নামায় জেলার চিলমারী উপজেলার ঠগের বাজার এলাকার মল্লিকা বেগম বুধবার সকালে ভেলার উপর চুলা জ্বালিয়ে রান্না করতে করতে প্রতিনিধিকে এ কথা বলেন।

এদিকে কুড়িগ্রামে নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও ধরলা নদীর পানি এখনও বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতভিটা থেকে পানি নেমে না যাওয়ায় জেলার ৯ উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষ ঘরে ফিরতে পারেনি। ফলে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের।

দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কট। অনেক পরিবার পাকা সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে গবাদি পশুসহ মানবেতর দিন কাটাচ্ছেন। বন্যার পানির প্রবল স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

রৌমারী উপজেলার সদর ইউনিয়নের শুকিরপাড় গ্রামের কুদ্দুস আলী বলেন, ‘ছেলে-মেয়ে, গরু-ছাগল, হাস-মুরগি নিয়ে পাঁচদিন ধরে বাঁধের ওপর আছি। এখন পর্যন্ত কোনো সাহায্য পাই নাই। খুব কষ্টে দিন যাচ্ছে।’

রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ইউনিয়নের পুরোটাই বন্যার পানিতে তোলিয়ে গেছে। প্রায় ৩০ হাজার পানিবন্দী মানুষের জন্য মাত্র এক মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। যা বিতরণ করা হয়েছে। ত্রাণের জন্য হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় করছে।’

জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন্য ৮০ মেট্রিক টন চাল ও ২ লাখ টাকা বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পর্যাপ্ত ত্রাণ তৎপরতা না থাকায় অনেক পরিবার খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন জানান, বন্যার্তদের জন্য নতুন করে আরও ১০০ মেট্রিক টন চাল ও ২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত বিতরণ করা হবে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলার পানি ১৩ সেন্টিমিটার হ্রাস পেলেও এখনও বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ১২ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত