৮ মণ আলুর বিনিময়ে মাএ ১ কেজি ইলিশ


মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ের হাট বাজারে প্রতিকেজি আলু প্রকার ভেদে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছিল। কিন্তু এক মাসের ব্যবধানে দাম কমে সেই আলু বিক্রি হচ্ছে এখন তিন থেকে চার টাকা কেজি দরে।
মঙ্গলবার সকালে শহরের কালিবাড়ি বাজারে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের কৃষক জয়নাল আবেদীন তার পারিবারিক অনুষ্ঠানের জন্য ইলিশ মাছ কিনতে যায়। তার কাছে এক কেজি ইলিশের দাম দাম হাকা হয় ৮০০ টাকা।
জয়নাল আবেদীন জানান, এক কেজি ইলিশ মাছ কিনতে তাকে আট মণ আলু বিক্রি করতে হবে। পরে তিনি ইলিশ মাছ না কিনে মাংস কিনেছেন। কিন্তু এক কেজি মাংস কিনতেও চার মণ আলু বিক্রি করতে হয়েছে।
জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনাই কাশিবাড়ি গামের শরিফুল ইসলাম জানান, প্রতিকেজি আলু উৎপাদনে তার খরচ হয়েছে সাত থেকে আট টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে তিন থেকে চার টাকা কেজিতে।
এবার এ জেলায় ২১ হাজার ৮শ হেক্টরে আলু আবাদের লক্ষমাত্রা ধার্যকরা হয়েছিল। কিন্তু লক্ষমাত্রা ছাঢ়িয়ে ২৩ হাজার ৪শ ১৫ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে বলে জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













