শ্লীলতাহানি নিয়ে অক্ষয়ের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! (ভিডিও)


বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। কড়া সমালোচনা করেছে বলিউডও। এবার মুখ খুললেন অক্ষয় কুমার।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন যেখানে এই ঘটনার কড়া নিন্দা করেছেন তিনি। একহাত নিয়েছেন তাদের, যারা মহিলাদের সে দিন শ্লীলতাহানি করেছিল। তীব্র সমালোচনা করেছেন সেই সব মানুষদের, যারা মহিলাদের পোশাক নিয়ে কটুক্তি করেছেন।
অক্ষয় বলেন, ‘‘একজন মানুষ হিসেবে আমি লজ্জিত। আমি নিজে মেয়ের বাবা। যদি নাও হতাম, তাও বলতাম এমন ঘটনা যে সমাজে ঘটে, সেই সমাজের কোনও অধিকার নেই মানুষের সমাজ বলে নিজেকে পরিচয় দেওয়ার।’’
এখানেই থেমে থাকেননি তিনি। এই ভিডিওতে অক্ষয় মহিলাদের জন্যও বার্তা দিয়েছেন। বলেছেন, ‘‘ আপনারা কখনও ছেলেদের থেকে নিজেদের দুর্বল ভাববেন না। সুরক্ষার জন্য আপনি নিজেই নিজের যোগ্য হয়ে উঠতে পারেন। মার্শাল আর্টে এমন কিছু টেকনিক আছে যা দিয়ে ছেলেদের কাবু করা যায়। কারও ক্ষমতা নেই আপনার ইচ্ছে ছাড়া আপনার গায়ে হাত দেবে। ভয় পাবেন না। আপনি কারও থেকে কম নন।’’ মহিলাদের পোশাক নিয়ে কেউ কোনও খারাপ মন্তব্য করলে, তার প্রতিবাদ করার পরামর্শও দিয়েছেন অক্ষয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













