বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিন্দি সিনেমা দেখে একই কায়দায় এক ব্যক্তিকে খুন বাবা-ছেলের

অজয় দেবগন অভিনীত হিন্দি সিনেমা দৃশ্যম-এর গল্প তৈরি হয়েছিল একটি অনিচ্ছাকৃত খুনের ঘটনাকে কেন্দ্র করে। তবে সেই ঘটনাকেই সম্বল করে এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে খুন করল এক ব্যক্তি ও তার ছেলে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চিকলিতে।
জানা গেছে সুদের কারবার করা ২৭ বছরের যুবক শ্রীরাম শিবাজী ওয়ালেকর গত ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল। তাকে খুনের অভিযোগেই শামিদুল্লা মানিয়ার (৫৪) ও মেহবুব মানিয়ার (২৬)কে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, শ্রীরামকে খুন করে ভাড়া নেওয়া একটি জায়গায় পুঁতে দেয় দুজনে। কুদকওয়াড়ির বাসিন্দা শামিদুল্লাহ ও মেহবুব অবশ্য শেষপর্যন্ত ধরা পড়ে অপরাধ স্বীকার করেছে। জানিয়েছে, বলিউড সিনেমা দৃশ্যম দেখে অনপ্রাণিত হয়ে তারা খুন করে সমস্ত প্রমাণ লোপাট করতে গিয়েছিল। এমন পরিকল্পনা করেছিল যেন কোনওকিছুই হয়নি।

বাবা-ছেলে ভেবেছিল তারা বেঁচে যাবে। তবে শেষপর্যন্ত পুলিশের জালে ধরা পড়েই যায় দুজনে। নিজেদের গোডাউনের কাছে একটি ফাঁকা জমি ভাড়া নেয় দুজনে। পরে গোডাউনের মধ্যে শ্রীরামকে খুন করে লাশ প্লাস্টিকের প্যাকেট পুরে মাটিতে পুঁতে দেয়।

শ্রীরামের বাবা পুলিশে নিখোঁজ ডায়েরি করলে পুলিশ জানতে পারে সে একজন সুদে টাকা দেওয়ার ব্যবসা করত। শামিদুল্লাকেও ৫ লক্ষ টাকা দিয়েছিল। এরপর ফোনের কললিস্ট ও শামিদুল্লা ও তার ছেলেকে ধরে জেরা করতেই গোটা ঘটনা সামনে আসে।

জানা যায়, টাকা ফেরত পেতে শ্রীরাম চাপ দিতেই বাবা-ছেলে মিলে তাঁকে খুনের পরিকল্পনা করে। যদিও শেষরক্ষা হলো না অপরাধীর।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী