মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলছাত্র আদনান হত্যাঃ ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব মূল কারন’ গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরায় ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবিরকে (১৪) পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর রাতেই হত্যা মামলা করেছেন আদনানের বাবা কবির হোসেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বে এলাকার বন্ধুরাই তাঁর ছেলেকে হত্যা করেছে।

আজ শনিবার বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো মো. সাফাত জাকির (১৬) ও নাসির মো. আলম (১৮)। তারা আদনানের পরিচিত ও বন্ধু। তারা একই এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে গতকাল সন্ধ্যায় সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের কারণে এলাকায় কয়েকজন কিশোর আদনান কবিরকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। এরপর আদনানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, দুজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আদনানের বাবা কবির হোসেন উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা। তিনি সেখানে রড-সিমেন্টের ব্যবসা করেন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী