অবৈধ প্রাইভেট ক্লিনিকে রমরমা ব্যবসা


রাজধানীর বাইরে হবিগঞ্জেও চলছে চিকিৎসার নামে অবৈধ প্রাইভেট ক্লিনিকের রমরমা ব্যবসা। জেলার ৬৮টি ক্লিনিক ও হাসপাতালের মধ্যে ২৭টিরই নেই কোনো লাইসেন্স। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কমিশন লাভের আশায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগিদের সঙ্গে প্রতারণা করে এসব প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।
এসব ক্লিনিকে নেই দক্ষ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম।চিকিৎসকদের বিরুদ্ধেও রয়েছে দায়িত্বহীনতার অভিযোগ। এছাড়াও ক্লিনিকগুলোতে চলছে অবৈধ গর্ভপাত ও অপচিকিৎসা। গেলো এক মাসে চিকিৎসকদের অবহেলায় ৫ নবজাতকের মৃত্যু হয়েছে।
এসব ঘটনার পর রোগির স্বজনদের সঙ্গে চিকিৎসকদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এছাড়া এসব ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি নানা জটিলতার শিকার হন।যা জীবনের শেষদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়।
অন্যদিকে, নরমাল ডেলিভারিতে মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং গর্ভকালীন জটিলতাগুলোও দ্রুত কেটে যায়।
এদিকে, অবিলম্বে এসব লাইসেন্সবিহীন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













