বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশে ফিরল দুই বাংলাদেশি যুবক ভারতে কারাভোগের পর

ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি যুবক। এরা হলেন-শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের গফুর মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২১) ও আলী হোসেনের ছেলে মো. শফিকুর ইসলাম (১৮)।

আজ রবিবার দুপুরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)র জওয়ানদের উপস্থিতিতে দুই দেশের পুলিশ এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই) মো. নজরুল ইসলাম জানান, সবুজ মিয়া ও শফিকুর ইসলাম ২০১৫ সালের ১ আগস্ট নালিতাবাড়ীর পোড়াগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। সে সময় বিএসএফ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। আজ রবিবার দুপুরে সবুজ ও শফিকুরকে পুশব্যাক করে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ভারতের তুরা জেলা পুলিশ ইনর্চাজ এসআই ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামসহ বিএসএফ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে