আ.লীগ নেতার বাসায় দুর্বৃত্তের হামলাঃ রাজধানীতে


রাজধানীর চামেলীবাগে আওয়ামী লীগ নেতা আলী রেজা ওরফে রানার বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে আলী রেজার বৃদ্ধা মা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকৎসাধীন আছেন।
আলী রেজার চাচাতো ভাই মো. নেওয়াজ জানায়, আলী রেজা চামেলীবাগের এক বাসার ছয় তলায় থাকেন। সন্ধ্যায় কয়েকজন অপরিচিত লোক তার খোঁজে সেখানে যায়। আলী রেজাকে না পেয়ে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় আলী রেজার মা শারমিন সুলতানা (৬৫) আহত হন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই বৃদ্ধার ডান পায়ে একটি গুলি লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













