বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বেনাপোলের রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ঢাকার সাভার এলাকার মোতাহার হোসেনের ছেলে বলে হোটেলের রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ আছে। তবে পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন থানায় জরুরি তারবার্তা পাঠিয়েছে বলে জানা গেছে।

রোববার রাত ৮টার সময় বেনাপোলের হাজী মুহাম্মদ উল্লাহ সুপার মার্কেটে রজনীগন্ধা আবাসিক হোটেলের তৃতীয় তলার ২২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

হোটেলের ম্যানেজার হোসেন জানায়, সাইফুল গত ১৯ তারিখ রাতে হোটেলের সিঙ্গেল রুমের একটি সিট ভাড়া নেন। গত দুই দিন ধরে তিনি হোটেলের ভিতরেই থাকতেন। শুধুমাত্র খাবারের প্রয়োজন হলে তিনি হোটেলের বাইরে বের হতেন।

রোববার রাতের খাবারের জন্য তাকে ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরে জানালার গ্লাস ভেঙ্গে দেখা যায় ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ ঝুলছে।

এ সময় বেনাপোল পোর্ট থানা পুলিশে খবর দেয়া হলে হোটেলের দরজা ভেঙ্গে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) শামিম আহম্মেদ জানান, মৃতদেহটি থানায় আনা হয়েছে। এসময়ে তার রুম থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলেই বোঝা যাবে আত্মহত্যা নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত