খালি বাসায় দুই বান্ধবীকে ধর্ষণ, আটক দুই
বরগুনার আমতলীতে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে আমতলীর উপজেলার কাঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- উপজেলার কাঁঠালিয়া গ্রামের মকবুল হাওলাদারের ছেলে নিয়াজ মোর্শেদ (২২) ও টেপুরা গ্রামের নয়া ফকিরের ছেলে বাবুল ফকির (২৩)। তাদের বিরুদ্ধে দুইটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলায় এক মা তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও মেয়ের সহপাঠীকে ঘরে রেখে তার অসুস্থ মাকে (মায়ের মা) দেখতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে যান। এ সুযোগে দুই বন্ধু নিয়াজ মোর্শেদ ও বাবুল ফকির কৌশলে ওই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে রাতভর ওই দুই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে ভোররাতে গ্রামবাসী এ ঘটনা টের পেয়ে দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়।
শুক্রবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ দুইজনকে আটক করে এবং ধর্ষিতাদের উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, এ ঘটনায় আমতলী থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। আর ওই দুই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













