গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া মারাত্মক আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে ব্যাসপুরগামী লোকাল বাস ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক খুলনা যাওয়ার পথে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। অপরদিকে মারাত্মক আহত ১৫ জনকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ-কাশিয়ানী-রামদিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













