শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নোয়াখালীতে অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

অর্থ আত্মসাতের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মফিজুল ইসলাম খোকন (৪৫) নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী জেলা।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালী শহরের মাইজদী কোর্ট এলাকা থেকে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হোসাইন শরীফ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার মফিজুল ইসলাম খোকন ইউসিবির চাঁদপুর শাখায় (ক্যাশ) কর্মকর্তা হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হোসাইন শরীফ জানান, ইউসিবি’র ফেনী শাখার এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা আত্মসাতের মামলার এজাহারভুক্ত আসামি মফিজুল। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে ব্যাংকের ফেনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান, মফিজুল ইসলামসহ ছয়জন মিলে ওই টাকা আত্মসাৎ করেন।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মফিজুল ইসলামকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা সুধারাম থানায় হস্তান্তর করেছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত