বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একতরফা প্রেমের নিষ্ঠুরতম দৃষ্টান্ত!

একতরফা প্রেমের করুণ ও নিষ্ঠুরতম দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের কেরালা রাজ্যের কোট্টায়াম এলাকার এক প্রেমিক। সম্প্রতি কোল্লম এরাকার নিন্দকারার বাসিন্দা আদর্শ এক মেডিকেল ছাত্রীর জন্য দিওয়ানা হয়ে যায়। কিন্তু, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির অধীন স্কুল অব মেডিকেল এডুকেশন (এসএমই) এর ফিজিওথেরাপিতে চতুর্থ বর্ষের ওই ছাত্রী প্রেম প্রস্তাবে সাড়া দেননি। আদর্শ নামে ওই প্রেমিক যুবকও একই মেডিকেল কলেজের সাবেক ছাত্র।

পুলিশ আরো জানায়, ২০১৩ ব্যাচের ছাত্র আদর্শ কয়েকটি পরীক্ষায় অকৃতকার্য হয়। ফেল করা বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার তারিখ জানতে সম্প্রতি সে কলেজে যায়। তখন সে তার পছন্দের ওই মেয়ের সঙ্গে দেখা করতে তার আবাসিক হলে যায়। সেখানে খবর পাঠায় মেয়েটিকে বাইরে বেড়িয়ে আসতে। কিন্তু, মেয়েটি তাতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয় আদর্শ। স্বপ্নরানীর প্রত্যাখ্যান তাকে উন্মাদ করে তোলে।

সে বাইরে অপেক্ষা করতে থাকে। পরে যখন মেয়েটি নিজের কাজে বাইরে বের হচ্ছিল তখন সে তাকে জাপটে ধরে উভয়ের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

পেট্রোলের আগুনে মেয়েটির শরীরের ৬০% জ্বলে যায়। আর একতরফা প্রেমিক আদর্শের পোড়ে ৭৫%। তাদের বাঁচাতে গিয়ে প্রতিষ্ঠানের অপর দুই ছাত্রের শরীরও কিছুটা ঝলসে যায়।

উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি আদর্শ ও তার সহপাঠি মেয়েটিকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত