মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ কনস্টেবলের পরকিয়ার জেরে প্রবাসীর স্ত্রীর সন্তান প্রসব

প্রবাসীর স্ত্রীর সাথে পুলিশ কনস্টেবলের পরকিয়া প্রেমের পরিণতিতে সন্তান প্রসবের ঘটনায় জেলার কাপাসিয়া ও কালীগঞ্জ জুড়ে তোলপার সৃষ্টি হয়েছে।

কাপাসিয়া থানার ওই পুলিশ কনস্টেবলকে আটক করার পর জেলা পুলিশ লাইনে সোপর্দ করেছে কালীগঞ্জ থানা পলিশ।

জানা গেছে, কাপাসিয়া থানার ওই পুলিশ কনস্টেবল থানার পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ওই প্রবাসী ২০০৪ সাল থেকে বিদেশ থাকেন। মাঝে মধ্যে ছুটিতে দেশে ফিরেন। বিগত ২০০৭ সালে পাশের কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে তিনি বিবাহ করেন। তাদের সংসার জীবনে সাত ও তিন বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে স্বামী বিদেশে থাকার সুযোগ নেন কাপাসিয়া থানার ওই কনস্টেবল। তিনি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। তাদের অবৈধ শারীরিক সম্পর্কের ফলে গত প্রায় সাত মাস আগে একটি কন্যা সন্তান জন্ম নেয়। গর্ভ প্রকাশ পাওয়ার আগেই বেড়ানোর কথা বলে বাপের বাড়ি চলে যান ওই প্রবাসীর স্ত্রী। তার স্বামীর আত্মীয় স্বজনকে অন্ধকারে রেখে কালীগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে অপারেশনে সন্তান জন্ম হয়।

এর পর বিষয়টি ধামাচাপা দিতে সেখান থেকেই হাসপাতালের এক আয়ার কাছে ওই সন্তানটি দত্তক দেয়া হয়। ইতিমধ্যে ঘটনাটি জানাজানি হয়ে গেলে উভয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এতে কাপাসিয়া থানার ওই কনস্টেবলকে উপজেলর প্রত্যন্ত টোক ফাঁড়িতে বদলি করা হয়।

গত মঙ্গলবার পরকিয়া প্রেমিকা ফাঁড়িতে গিয়ে তাকে বিবাহ করার দাবী জানায়। এসময় প্রেমিক পুলিশ বিবাহ করতে রাজি না হওয়ায় সেখানেই বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিকা। পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত বুধবার অসুস্থ প্রেমিকাকে বাপের বাড়িতে নিয়ে গেলে স্থানীয়রা তাকে আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় ওই কনস্টেবলকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেন। বৃহস্পতিবার ওই কনস্টেবলকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, মামলা না হওয়া পর্যন্ত ওই কনস্টেবলকে পুলিশ লাইনে নজরবন্ধি রাখা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত