বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মানবসেতুতে হাঁটার ছবি ভাইরালে এবার সমালোচনার মুখে নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা!

এবার নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহর মানবসেতুতে হাঁটার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় ব্যপক সমালোচনার ঝড় উঠেছে। মানবসেতু দিয়ে ইউএনও শহিদ উল্লাহের হেঁটে যাওয়ার ছবি বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড়।

ছবিতে দেখা যায়, লাঠি খেলার দলের খেলোয়াড়রা একে অপরের উপর শুয়ে মানবসেতু নির্মাণ করছে। তারা দুই হাতে লাঠি ধরে রাখে। ইউএনও শহিদ উল্লাহ খেলোয়াড়দের বুকে পারা দিয়ে ওই মানবসেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। দুই জন খেলোয়াড়ের পাশাপাশি একজন ব্যক্তি উনাকে মানবসেতু পার হতে সহায়তা করছে। চারদিক থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী দৃশ্যটি দেখছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বাংলা নববর্ষ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোহরদী ডিগ্রি কলেজ মাঠে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় পার্শ্ববর্তী কাপাসিয়ার একটি লাঠি খেলার দল তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। খেলার এক পর্যায়ে খেলোয়াররা একটি মানবসেতু তৈরি করে। মানবসেতুর ওপর দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহ।

ঘটনা স্বীকার করে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহ বলেন, ‘মানবসেতু খেলার একটি অংশ। খেলোয়াড়দের অনুরোধে আমি মানবসেতুতে উঠে তাদের সালাম গ্রহণ করি। তাদেরকে আড়াই হাজার টাকা সেলামি দিই।’

উল্লেখ্য, চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও জামালপুরে স্কুলের জমিদাতা শিক্ষার্থীদের তৈরি মানবসেতু পার হয়ে দেশজুড়ে তুমুল সমালোচিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত