মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষার্থীকে শিকলে বেঁধে শাস্তি, মাদ্রাসা শিক্ষক আটক

বরগুনার পাথরঘাটা মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের এক শিক্ষার্থীকে শিকলে বেঁধে শাস্তি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল ৮টায় পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার ব্রিজ সংলগ্ন বাইতুল ফালাহ নূরাণী পাঠশালায় এ ঘটনা ঘটে। ওই পাঠশালার শিক্ষক হাফেজ মাওলানা নবী হোসেনকে পুলিশ আটক করেছে।

পাথরঘাটা থানার ওসি এস.এম জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওই শিক্ষার্থী সিফাত উল্লাহ বলে, কয়েকদিন ধরে তাকে কাঠের টুকরোসহ পায়ে শিকল পড়িয়ে পাঠশালায় পাঠদান করানো হয়। সকালে শিক্ষক নবী হোসেন বাইরে গেলে আমি সকালের নাস্তা খেতে বাজারের মধ্যে ইদ্রিসের হোটেলে যাই। এ সময় পথচারীরা আমাকে দেখে ছবি তুলতে থাকে। তখন বাজারে মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে মাদ্রাসা থেকে শিক্ষক এসে আমাকে পাঠশালায় নিয়ে যায়। পরে পাথরঘাটা থানা পুলিশ খবর পেয়ে শিকলবন্দি অবস্থায় আমাকে উদ্ধার করেন।

সিফাতের বাবা পাথরঘাটা সদর ইউনিয়নের মো. ছগির মোল্লা জানান, সিফাতকে বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছিল। পরে স্কুল ফাঁকি দেয়ায় তাকে মাদ্রাসা শিক্ষায় ভর্তি করানো হয়। সেই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার ভয়ে শিকল দিয়ে বেঁধে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মাদরাসার শিক্ষককে অনুরোধ করা হয়েছিল।

এ ব্যপারে পাথরঘাটা থানা ওসি এসএম. জিয়াউল হক জানান, সিফাতের মা আয়শা বেগম বাদী হয়ে শিশু আইনে মামলা করলে শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত