সোনাইমুড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ


অনুপ সিংহ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ সোনাইমুড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন উপলক্ষে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার সকালে আলোচনা ও পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোরুল হক কামাল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেনের সার্বিক সহযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার, একাডেমিক সুপারভাইজার রওনক বিন রহিম।
অনুষ্ঠানে উপজেলার কলেজ, স্কুল, মাদ্রাসাসহ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা মন্ত্রালয়ের নীতিমালার ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ছাড়াও সহ-পাঠক্রম ও সাংস্কৃতিক ক্যাটাগরিতে ১৪টি বিষয়ে ৪টি গ্রুপে মোট ৭২ জনকে ক্রেষ্ট এবং সনদ প্রদান করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













