বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৮ দিন পর বাবার কোলে শিশু কেফায়েত

চট্রগ্রাম থেকে হারিয়ে যাওয়ার ১৮ দিন পর বাবার কোলে ফিরলো ছয় বছর বয়সী শিশু কেফায়েত।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার দরিদ্র ভ্যান চালক শাহ আলমের হাতে শিশুটিকে তুলে দেয় পাবনার চাটমোহর থানার পুলিশ।

১৮ দিন পর বাবাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ে শিশুটি। পরে রাতেই কেফায়েতকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন শাহ আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া এলাকার ঈশ্বরদী-ঢাকা রেললাইনের ধারে ঘোরাফেরা করার সময় শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে কেফায়েত তার ঠিকানা বলতে না পারায় এলাকাবাসী চাটমোহর থানায় নিয়ে আসে।

পরে চাটমোহর পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ওই এলাকার জনৈক হারুনের জিম্মায় দেয়। অপরদিকে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে দেশের বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়।

অবশেষে খোঁজ পেয়ে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত করে চাটমোহর থানাকে অবহিত করে।

শিশুটির বাবা শাহ আলম জানান, গত ৩০ জানুয়ারি কেফায়েত ও তার বড় ছেলে হেদায়েত চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকার বটতলা রেল স্টেশনের উপর খেলাধূলা করছিলো। এ সময় একটি চলন্ত ট্রেনে ওঠে দুই ভাই।

তিনি জানান, বড় হেদায়েত ময়মনসিংহ স্টেশনে নেমে যায় এবং ময়মনসিংহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেয়। তবে কেফায়েত ট্রেনে চড়ে পথ হারিয়ে চাটমোহর রেল ষ্টেশনে এসে নামে।

এ ঘটনায় চট্টগ্রাম কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানান শাহ আলম।

চাটমোহর থানার এসআই এরশাদ মিয়া জানান, শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বাবার জিম্মায় দিয়েছি। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত