সাংবাদিক সম্মেলনঃ বাঘাইছড়ির পৌর নির্বাচনে পুলিশের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে


সুপ্রিয় চাকমা শুভ, রাঙামাটি প্রতিনিধি : বাঘাইছড়ির ২০১৭ সালের পৌর নির্বাচনে স্বতন্ত্র পদ প্রার্থী মো: আজিজুর রহমান আজিজের বাড়িতে পুলিশের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ২৩ শে ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩ ঘটিকার সময়ে রাঙামাটি রেইনবো রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্বতন্ত্র পৌর মেয়র পদপ্রার্থী মো: আজিজুর রহমান আজিজ বলেন, নির্বাচনের পরের দিন সাংবাদিক ও উর্ধতন কর্মকর্তাগণ এলাকা ত্যাগ করলে বাঘাইছড়ি থানার ওসি তার দল নিয়ে আমার বাড়ি হামলা ও নারী পুরুষদের উপর লাঞ্চিত করে। আমার ছেলে সহ তার বন্ধু বেড়াতে আসা তাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমি সুস্থ তদন্ত ও ন্যায় বিচারের জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওয়ায় আনার জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দাবী জানাই।
এছাড়া সাংবাদিক সম্মেলনো রাঙামাটি জেলা মুক্তযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল সুক্কুর তালুকদার,সদর উপজেলা কমান্ডার মিজানুর রহমান,কাউখালী উপজেলা কমান্ডার চান্দু বড়ুয়া, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাদাৎ হোসেন চৌধুরী,বাঘাইছড়ি উপজেলার সহকারী কমান্ডার মো: হোসেন, মো: আব্দুল মতিন,মো: আব্দুল হালিম, মো: আমীর আহম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













