ঋণের টাকা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ায় কিশোরীর আত্মহত্যা!


ঋণের টাকা পরিশোধ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে তাজমা খাতুন (১৩)নামে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের মো. তফিজ উদ্দিনের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মহসিন আলী জানান, সোমবার সকালে কিশোরী তাজমা খাতুনের সঙ্গে সমিতি থেকে উত্তোলিত ঋণের টাকা পরিশোধের বিষয় নিয়ে তার মায়ের ঝগড়া হয়। পরে তার মা সমিতির ঋণের কিস্তি পরিশোধ করতে গেলে অভিমান করে নিজ শয়ন কক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
পরে তার মা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













