বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নরসিংদীর পাচদোনায় জ্বালানী তেলের ভয়াবহ বিস্ফোরণ

আল আমিন মুন্সী নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পাচদোনায় একটি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আশেপাশের ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জ্বালানী তেলের ভয়াবহ বিস্ফোরণে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চালাচল বন্ধ থাকে। এতে ১ কিলোমিটার ব্যাপি যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল। বিকাল সাড়ে ৪টার দিকে পাশের একটি ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় পাশে থাকা তেলের দোকানে আগুন লেগে যায়। জ্বালানী তেল হওয়ায় মূহুর্তের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আশেপাশে থাকা রিকশার মালামালের দোকান গুলিতেও আগুন লাগে। ড্রাম ভর্তি জ্বালানী তেলের বিস্ফোরনে ব্যাপক আতংকের সৃস্টি হয়। ঘটনাস্থল ঢাকা-সিলেট হাইওয়ের পামে হওয়ায় যান নিরাপত্তার জন্য যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ও প্রান আরএফএল গ্র“পের আগুন নিয়ন্ত্রনের গাড়ি প্রায় ২ ঘন্টার চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত তেল দোকানদার মাহাবুব জ্বানান, আগুনে তার প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তবে ওই দোকানে জ্বালানী তেল বিক্রীর কোন ধরনের অনুমতি ছিলনা বলে জানা গেছে।

উৎসাহী মানুষের ভীড় সামলাতে ও যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মজিবুর রহমান জানান, ড্রাম ভর্তি জ্বালানী তেল থাকায় আগুন নিয়ন্ত্রন করতে বেশ বেগ পেতে হয়েছে। ঠিক কি কারনে আগুন লেগেছে তা তদন্ত শেষে বলা যাবে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহরিয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি