শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ফাঁসি হলোনা!‘ কি কোপইনা দিলো মেয়েটারে!’

কলেজ ছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলের যাবজ্জীবন কারাদন্ড ঘোষণায় নাগররিক জীবনে স্বস্তি নেমে এসেছে। এতদিন যারা তার নৃশংসতার শাস্তি নিয়ে নানা আশংকার দোলাচলে দোলছিলেন, তারা এখন খুশি। বুধবার রায় ঘোষণার পরপরই আদালত পাড়ায় কয়েকজন সচেতন নাগরিকের তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্বিস্তির কথা প্রকাশ করেছেন। দক্ষিণ সুরমার সিলাম থেকে বদরুলের মামলার রায় শুনতে এসেছেন কলেজছাত্র হাসান (২০)।

তিনি জানান, ন্যায় বিচার হয়েছে। তার নৃশংসতার উপযুক্ত শাস্তি দিয়েছেন আদালত। এ রায় বিচার বিভাগের প্রতি জনগনের আস্তা আরও বাড়িয়ে দিয়েছে। আদালত প্রাঙ্গনেই কথা বলেন সমাজকর্মী হাসিনা বেগম (২৮)। তিনি বললেন, অসহায় মেয়েদের উপর নানা ছলছুতায় যারা নৃশংসতা চালিয়ে নিজেদের পৌরুষত্ব জাহির করতে চায়, আশাকরি তারা এখন আরও সতর্ক হবে। একটি সুন্দর হানাহানিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন।

হোটেলকর্মী হাসান আবার এ রায়ে পুরোপুরি খুশি নয়। তার ধারণা ছিলো বদরুলের ফাঁসি হবে। ‘ফাঁসি হলোনা!‘কি কোপইনা দিলো মেয়েটারে!’ এর আগে, গত ১ মার্চ সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ওই আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানে সীমাবদ্ধতা থাকায় দায়রা জজ আদালতে মামলাটি স্থানান্তর করা হয়।

গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। গত ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। এ ছাড়া ঘটনার পর শাবি থেকে চিরতরে বহিষ্কার করা হয় বদরুলকে।

এক ঐতিহাসিক রায় বাংলাদেশের ইতিহাসে : খাদিজার আইনজীবি

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত