বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাজার অনুরোধ সত্ত্বেও যৌন মিলনে রাজি হননি, স্বামীর যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে দিলেন স্ত্রী

বিবাহিত জীবনের দশ বছর কেটে গেছে। অথচ স্ত্রীকে এড়িয়ে যান স্বামী। হাজার অনুরোধ সত্ত্বেও স্ত্রীর যৌন চাহিদা পূরণ করেননি। উল্টো তার উপর নির্যাতন করতেন। আর তারই মাশুল দিতে হল তাকে। স্বামীর যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে দিলেন স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের দিল্লির গাজিয়াবাদে।

২০০৬ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। গত আট বছর ধরে গাজিয়াবাদেই থাকতেন এই দম্পতি। পুলিশের কাছে জেরায় ৩০ বছরের অভিযুক্ত নারী জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী তার উপর মানসিক অত্যাচার চালাচ্ছিলেন। শুধু তাই নয়, তার বোনকেও নানাভাবে নির্যাতন করতেন স্বামী।

একাধিকবার স্বামীর কাছে মা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। কিন্তু কোনওবারই যৌন মিলনে রাজি হননি স্বামী। কারণ জানতে চাইলে প্রতিবারই নানা আছিলায় স্ত্রীকে এড়িয়ে যেতেন। অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে যায় স্ত্রীর। নিজের মাথা আর ঠিক রাখতে পারেননি। গত বৃহস্পতিবার রান্নাঘরের ছুরি হাতে তুলে নিয়ে স্বামীর যৌনাঙ্গে কোপ বসান। যন্ত্রণায় কাতর দাদার গলার আওয়াজ পেয়ে ছুটে আসেন ভাই। সঙ্গে সঙ্গে তাকে নয়ডার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচার হয় তার।

হাসপাতালের চিকিৎসক ড: সৌরভ গুপ্তা জানান, “ব্যক্তির যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছিল। অস্ত্রোপচার সফল হয়েছে। যদিও আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন ব্যক্তি। তবে এ ধরনের অস্ত্রোপচারের পর ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারেন রোগীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত