গরু ব্যবসায়ীকে হত্যা !


আবদুর রব (৩৮) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগরে। রবিবার (১২ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার ভূলুয়া নদীর পাশের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়। তবে কী কারনে, কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।
নিহত আবদুর রব উপজেলার চর কাদিরার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হাশেমের ছেলে।
চর কাদিরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) সফিক উল্যা জানান, সকালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের ধারনা, ঘটনার সময় ফজুমিয়ার হাট বাজার থেকে আবদুর রব বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













