বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাতিজার হাতে চাচা খুন

ময়মনসিংহ প্রতিনিধি, এম.এ.খালেক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের নাম মিজানুর রহমান (৪৫) তিনি উপজেলা সদরের পূর্ব ভাটিপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার ( ১৮ মার্চ ) সকাল ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা নবী হোসেনের সঙ্গে কথা কাটা কাটি হয় মিজানুরের। এই কথা কাটাটির এক পর্যায়ে নবী হোসেন গাছের ঢাল দিয়ে তার চাচা মিজানুরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।এদিকে ফুলবাড়ীয় থানার অফিসার ইনচার্জ ( ওসি) রিফাত খান রাজিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, চাচা ও ভাতিজার সঙ্গে কথা কাটা কাটির জের ধরেই এই হত্যাকান্ড ঘটেছে।

এ ঘটনায় নবী হোসেনকে আটক করা যায়নি সে পলাতক রয়েছে ।তবে নবী হোসেনের মা এবং ছোট বোনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা