বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোকেশনালে বোরকা, পাঞ্জাবী ও টুপি নিষিদ্ধ!

শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঞ্জাবি, টুপি ও বোরকা নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অধ্যক্ষ বিপ্লব বিকাশ পার্থ চৌধুরীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। তারা ওই অধ্যক্ষের অপসারণ দাবি করেছে। বিষয়টি জেলা প্রশাসক সমাধানের আশ্বাস দিলেও তা সুরাহা হচ্ছে না।

শরীয়তপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ছাত্র আরিফ হোসেন বলেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পার্থ চৌধুরী আমাদের ছাত্রিদের বোরকা ও ছাত্রদেরকে পাঞ্জাবী, টুপি পড়া নিষিদ্ধ করেছেন। এ কারণে আমরা তার অপসারণের দাবি জানিয়েছি।

শরীয়তপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী বোরকা, টুপি ও পাঞ্জাবী পড়া নিষিদ্ধ করার বিষয়ে অস্বীকার করে বলেন, এ ঘটনা মিথ্য ও বানোয়াট। আমি এ ধরনের কোন ঘোষনা দেইনি। প্রমাণ পেলে আমি শাস্তি নিতে রাজি আছি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করে তাৎক্ষনিক সমস্যার সমাধানের আশ্বাস দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিচা করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত