৮ টাকায় বাইক চলবে সারাদিন


রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ১২তম ঢাকা মোটর গাড়ি, বাইক, অটোপার্টস অ্যান্ড কমার্শিয়াল অটোমোটিভ প্রদর্শনী। এই প্রদর্শনীতি ছয়টি ইলেকট্রিক বাইক ক্রেতাদের সামনে হাজির করেছে আকিজ মোটরস। সাশ্রয়ী মূল্যের এই বাইকগুলো ক্রেতাদের নজর কেড়েছে। কেননা, এগুলো যেমন দেখতে আকর্ষণীয় তেমনি পরিবেশ বান্ধব। এর পরিবহন খরচও কম।
প্রদর্শনীর গুলনকশা হল সংলগ্ন অস্থায়ী প্রদর্শনী কেন্দ্রে বাইকগুলো প্রদর্শন করা হচ্ছে।
আকিজ মোটরসের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, ‘শব্দ ও জ্বালানি বিহীন এসব বাইকে শক্তিশালী ও উন্নতমানের জেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ই-বাইক এক চার্জে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পথ চলতে পারবে। ৮ টাকা খরচে বাইক চলবে সারাদিন।
ফয়জুর রহমান জানান, ঈগল, দূর্দান্ত, দূর্বার, দূর্জয়, পঙ্খীরাজ এবং সমাট্র এই ছয়টি মডেলে বাইকগুলো পাওয়া যাবে। এর মধ্যে ঈগল মডেলের বাইকটি এন্ট্রি লেভেলের। এটি সাইকেলের মত প্যাডেল ঘুরিয়ে চালানো যাবে। পাশাপাশি ব্যাটারির সাহায্যেও চালানো যাবে। এই বাইকটির মূল্য ৪৮ হাজার টাকা।
এছাড়াও আকিজ মোটরসের একটি ফ্লাগশিপ বাইক রয়েছে। এর মডেল দুর্বার। এতে ৬০ কিলোমিটার টপস্পিড পাওয়া যাবে। একচার্জে বাইকটি ৬০-৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। বাইকটির মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।
অন্যদিকে দূর্জয় এবং পঙ্খীরাজ স্কুটি ঘরানার ই-বাইক। দূর্জয়ের মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। পঙ্খীরাজের মূল্য ৬৩ হাজার ৫০০ টাকা।
মেলা ছাড়াও এই বাইক পাওয়া যাবে আকিজ মোটরসের বিক্রয় কেন্দ্রে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আকিজ মোটরসের শো রুম রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায়: www.akijmotors.com
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













