বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তাড়াশে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণ করেছে আজাদ হোসেন নামের এক লম্পট। বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাড়াশ থানায় রাতেই প্রতিবন্ধী কিশোরীর মা রেনুকা খাতুন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান।

কিশোরীর মা রেনুকা খাতুন জানান, তার প্রতিবন্ধী মেয়ে হাসিনাকে (১৮) বাড়িতে রেখে সকালে পার্শ¦বর্তী নওগা ইউনিয়নের ভায়াট গ্রামে আত্বীয় বাড়িতে যায়। আরেক মেয়ে পঁঞ্চম শ্রেণির ছাত্রী আদুরী খাতুন দুপুরে স্কুল থেকে ফিরে তাদের থাকার ঘরে দরজা দেওয়া দেখে ডাক চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশী সোনাউল্লাহ তালুকদারের ছেলে আজাদ (৩০) ঘর থেকে বের হয়ে সামনে দৌড়ে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে হাসিনাকে উলঙ্গবস্থায় পায়। তাছাড়া ধর্ষণের সব আলামত দেখতে পায়।

এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. মনজুর রহমান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাছাড়া কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী