শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সান্ত্বনা পেয়েও রাব্বির কান্না কমলো না, হবু বধূর হাত ধরে অঝোরে কাঁদলেন !

বেলা ১১টা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ক্যাজুয়েলটি ওয়ার্ডের দরজাটা বাইরে থেকে বন্ধ। ফটকে দাঁড়ানো কর্তব্যরত আনসার জানালেন, বড় স্যার ভেতরে রাউন্ড দিচ্ছেন, তাই এ মুহূর্তে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষেধ। পরিচয় পেয়ে কেন যেন কিছুটা সদয় হয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। ধীর পায়ে প্রবেশ করতেই ভেতরে সুনসান নীরবতা দেখা গেল।

আমার দৃষ্টি তখন খুঁজে বেড়াচ্ছে এক নম্বর বেডের রোগীকে। ওই বেডের সামনে যেতেই রোগীর গোঙানি শোনা গেল। এসময় ওই বেডে মলিন চোহারার এক যুবককে কম্বল মুড়িয়ে জড়োসড়ো হয়ে শুয়ে থাকতে দেখা গেল। তার দুচোখ বন্ধ বলেই মনে হলো। নাম ধরে ডাকতেই চমকে উঠে বিছানায় উঠে বসলেন। চোখে মুখে কেমন যেন ভয়ার্ত ভাব। কেমন আছেন জিজ্ঞেস করতেই ক্ষীণ সুরে বিড় বিড় করে বললেন, ভালো না, শান্তিতে কয়েক ঘণ্টা ঘুমাতে পারলে হয়তো ভালো লাগতো। ৩/৪ দিন যাবত কেন জানি একেবারেই ঘুম আসছে না। রাতে ঘুমের ওষুধও খেয়েছিলাম। কয়েকবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেও লাভ হয়নি।

পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি বুধবার সকালে এ প্রতিবেদকের কাছে এভাবেই তার বর্তমান অবস্থা জানান। এ প্রতিবেদকের উপস্থিতিতেই সেখানে হাজির হন তৃষা নামের এক তরুণী। ওই তরুণী রাব্বির হাতে হাত রাখতেই শিশুর মতো অঝোরে কান্নায় ভেঙে পড়লেন রাব্বি। ওই তরুণী কিছুটা বিব্রত হয়ে রাব্বির মাথার চুলে আলতোভাবে হাত দিয়ে টানতে টানতে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তোমার কিছু হয়নি, তুমি ভয় পেয়োনা, খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে।

সান্ত্বনা পেয়েও রাব্বির কান্না কমলো না, বরং বাড়লো। পরিচয় জানতে চাইলে ওই তরুণী জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী। কৌতুহল বশত রাব্বির সঙ্গে সম্পর্ক কি প্রশ্ন করতে লজ্জায় লাল হয়ে জানালেন, এই বন্ধু আর কি! এমন সময় সেখানে হাজির হন রাব্বিরই এক ছোট ভাই (বন্ধু) এসএম নজরুল ইসলাম। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র।

তিনি বললেন, বন্ধু মানে বুঝলেন না? এবার রা্ব্বি বললেন, তৃষার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলছে।

নজরুল জানান, সে রাতে পুলিশ রাব্বিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, হাতে ও পায়ে লাঠি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে গলা টিপে ধরে। গলার ব্যথায় পানিও খেতে কষ্ট হচ্ছে। বুটের লাথিতে পায়ে কালচে দাগ ও ডান হাতের কনুইতে ব্যান্ডেজ মোড়ানো হয়েছে। রাব্বি শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি পেয়েছেন বলেও জানান তিনি।

কর্তব্যরত এক চিকিৎসক জানান, রাব্বির সিটি স্ক্যান করা হয়েছে। তেমন খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে মনোচিকিৎসক দেখানো হবে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত