‘মহান আল্লাহ এর বিচার করবেন’


কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম-ভোট কারচুপির অভিযোগ উঠেছে। ভোট চলাকালে দুই কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুর একটার পর চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নেউরা এম আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা যায় বলে অভিযোগ করেছেন চৌয়ারা কেন্দ্রে বিএনপির সমর্থক কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
তাদের অভিযোগ, নৌকার ব্যাজ পরা পাঁচ থেকে সাতজনকে প্রতিটি বুথে সিল মারতে দেখা গেছে। কাছাকাছি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।ফলে তারা এটাকে রহস্যজনক বলে উল্লেখ করেন।
পরে ওই দুই কাউন্সিলর প্রার্থী সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ দিয়েও পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি। এই অবিচারের জন্য ‘মহান আল্লাহ এর বিচার করবেন’ এই বলে তারা কেন্দ্র থেকে চলে যান।
নেউরা কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে নৌকায় গণসিল মারতে দেখা যায়। গণমাধ্যমকর্মীরা যাওয়ার পর তাড়াহুড়ো করে ব্যালট সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় কিছু ব্যালট পেপার এদিক-ওদিক পড়ে যায়।চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রেও একই ধরনের ঘটনা ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













