শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হোসেনপুরে অষ্টমী স্লানে লাখো পূণ্যার্থীর ঢল

হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে।

আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত এ উৎসব চলে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্লানোৎসব বরণ করতে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংর্কীতনের মধ্য দিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

জেলার ১৩ টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে। এ উপলক্ষে ব্রহ্মপুত্রের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী বসে গ্রামীণ মেলা। মেলায় দোকানিরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন।

অষ্টমী স্লান পরিদর্শন করেন ইউএনও আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, ওসি মোঃ নান্নু মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ফরিদ, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক প্রমূখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত