বিয়ে না করায় ট্রেনের নিচে তরুণীর লাফ


বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের সামনেই ট্রেনের নিচে লাফ দিয়ে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর পালানোর সময় প্রেমিক মাসুদকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আত্মহত্যা করা তরুণীর নাম হনুফা। ২০ বছর বয়সী এই তরুণীর বাড়ি দিনাজপুরে। আর আটক মাসুদের বাড়ি মির্জাপুরের গোড়াইয়ের নাজিরপাড়া গ্রামে। তার বাবার নাম মোবারক হোসেন।
পুলিশ জানায়, নিহত হনুফা গোড়াই এলাকায় বসবাস করায় তার সঙ্গে মাসুদের পরিচয় হয়। পরে মোবাইলে কথা বলতে বলতে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। আস্তে আস্তে সম্পর্ক অনেক গভীরে চলে যায়।
এরপর ওই তরুণী মাসুদকে বিয়ে করতে চাপ সৃষ্টি করলে সে বিয়ে করতে রাজি হয়নি। এ নিয়ে দুজনের মধ্যে অনেকদিন থেকে কথা কাটাকাটি হয়। আজও বিষয়টি নিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে পাশ দিয়ে একটি ট্রেন আসতে দেখে ওই তরুণী ট্রেনটির নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর মাসুদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এছাড়া ঘটনাস্থল থেকে প্রেমিকার হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, মাসুদকে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে।


এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













