ভুট্টা খেতে কলেজ ছাত্রীর রক্তাক্ত লাশ


রাজধানীর ধামরাইয়ে যুবাইদা (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের রাবোপাইকা এলাকার ভুট্টা খেত একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জানা যায়, বারোপাইকা এলাকার জয়নাল মিয়ার মেয়ে যুবাইদা। তিনি মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানান, শনিবার রাতে যুবাইদা নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে তার স্বজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি ভুট্টাখেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।
পরে তারা ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যার পর লাশ ভুট্টাখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













