নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতার মৃত্যু !!


নোয়াখালী হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন মারা গেছেন।
রোববার বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আশরাফ উদ্দিন যুবলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আফাজিয়া বাজারে প্রথমে প্রতিপক্ষ মহিনের কয়েকজন সমর্থককে মারধর করে মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন।
এনিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা আশরাফ উদ্দিন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আশরাফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













