শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাত-পা-মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণঃ মামলায় ফাঁসি

লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় প্রদান করেন।

ফাঁসির রায় প্রাপ্তরা হচ্ছেন জেলার সদর উপজেলার রশিদপুর এলাকার আব্দুর জব্বারের ছেলে নাসির উদ্দিন (২৮), মো. হাশেমের ছেলে মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে মো. বাহার (২৪) ও আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)।

এদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন এবং অপর আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে রশিদপুর এলাকার এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আসামিরা হাত-পা-মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন (১৯ আগস্ট) নির্যাতিতা ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।

লক্ষ্মীপুর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত