শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার মাথা ফাটাল ছাত্রলীগ ও যুবলীগ

চট্টগ্রামে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে ঢুকতে বাধা পেয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে এক কর্মকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে সরকার সমর্থক ছাত্র ও যুবলীগের কর্মীরা।

আহত পরিদর্শক কীরণ বড়ুয়াকে নগরীর দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চট্টগ্রাম আদালত পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত।

শুক্রবার দুপুরে নগরীর বৌদ্ধ মন্দির মোড়ে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের চার কর্মীকে আট করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে নগরীর ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাওয়ার পথে পুলিশের নিরাপত্তা বেষ্টনী এড়ানোর চেষ্টা করে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীদের ২৫ থেকে ৩০ জনের একটি দল।

“সকাল থেকে সবাই নিয়ম মেনে ডিসি হিলের মুক্তমঞ্চের অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিল। কিন্তু ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা নিরাপত্তা দরজা এড়িয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

“বাধা পেয়ে তারা পুলিশের উপর হামলা করলে পরিদর্শক কিরণের মাথা ফেটে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে চার কর্মীকে আটক করে।”

আটক চারজন যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

২০১৩ সালে রেলের ৪৮ লাখ টাকার একটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে দুজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছিলেন বাবর। সংঘর্ষকারীদের একপক্ষে ছিলেন তার অনুসারীরা। বিডিনিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত