বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্যানসার কি থামিয়ে দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার জীবন?

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মেয়েটি সুনামের সঙ্গে শিক্ষকতা করছিলেন কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। তাঁর স্বামী সহকারী জজ হিসেবে উত্তীর্ণ হয়েছেন। বিয়ের দুই বছরের মাথায় তাঁদের কোলজুড়ে এল ফুটফুটে একটি ছেলে। সিফাত মুনতাহা সনি ও শাকিল আহম্মেদের সবকিছু যখন স্বপ্নের মতো চলছিল, তখনই সব সুখ ম্লান করে দিল ক্যানসার। সনি এখন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। ক্যানসার কি থামিয়ে দেবে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিফাত মুনতাহা সনির জীবন?

সনির মা-বাবা আগেই মারা গেছেন। ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই পরিচয় হয় আইন বিভাগের ৩২তম ব্যাচের ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাকিল আহম্মেদের সঙ্গে। ২০১৫ সালে পারিবারিকভাবে বিয়ে হয়।

শাকিল জানান, বিয়ের দুই বছর পর গত অক্টোবরে তাঁদের একটি পুত্রসন্তানের জন্ম হয়। ছেলের জন্মের পরেই দশম জুডিশিয়াল সার্ভিস নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে উত্তীর্ণ হন তিনি। ইতিমধ্যে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগও পেয়েছেন। কিন্তু সন্তান জন্মের দিন দশেকের মাথায় ক্যানসার ধরা পড়ে সনির।

অবশ্য সনি যখন অন্তঃসত্ত্বা, তখনই শরীরে নানা ধরনের জটিলতা শুরু হয়। সনি ভেবেছিলেন মাতৃত্বকালীন জটিলতা। কিন্তু প্রাথমিক লক্ষণ ধরা পড়ে সনির শরীরে। কিন্তু ছেলের জন্মের পর এই পরীক্ষা সেই পরীক্ষার পর জানা যায় ব্লাড ক্যানসারে আক্রান্ত সনি। তড়িঘড়ি করেই নিজেদের সীমিত সামর্থ্যে সিঙ্গাপুরে চলে যান।

শাকিল জানান, সিঙ্গাপুরে সনিকে একটা কেমোথেরাপি দেওয়া হয়। দেশে এনে দেওয়া হয় আরও পাঁচটি কেমোথেরাপি। ছয়টি কেমো দেওয়ার পর মার্চের শেষে আবার নেওয়া হয় সিঙ্গাপুরে। চিকিৎসকেরা তখন জানান, পরিস্থিতির অবনতি হয়েছে। সনিকে বাঁচাতে হলে দ্রুত বোন মেরু প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা। এরপর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনেন। এখন তাঁর স্ত্রী প্রতিনিয়ত সন্তানের মুখ দেখে কাঁদেন। স্ত্রীকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন শাকিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনি ও শাকিলের সহপাঠীরা সমাজের বিত্তবানসহ সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

সহযোগিতার ঠিকানা : Bank Account: A/C Name- Md. Sakil Ahammad & Most. Sifat Muntaha Soni, A/C No- 110.151.0075448, Dutch Bangla Bank Ltd., Dhanmondi Branch, Dhaka. SWIFT Code- DBBLBDDH110.

বিকাশ নম্বর : ০১৯২২ ৪০৭৫৫২ (সনি), ০১৭৯০ ৭৪৫৬৭৬ (সনি), ০১৯১৮ ১১২০৮৮ (শাকিল), ০১৭১৫ ৬৯৫২২২ (শাকিল)।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত