বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জ্বীন তাড়ানোর নামে কবিরাজের মার, হাসপাতালে শিশু

কুসংস্কারের বশে ছেলের জ্বর সারাতে কবিরাজ ডেকেছিলেন আফাজ উদ্দিন। জ্বীন তাড়ানোর নামে ওই ব্যক্তির শিশুপুত্রকে ঝাঁটা, বাঁশপেটা ও ধারালো চাকুর আঘাতে জখম করার অভিযোগ উঠল সেই কবিরাজদের বিরুদ্ধেই।

গত মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরকমরভাঙ্গা গ্রামের এই ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিল, এখনও মানুষ সচেতন হয়ে উঠেনি। আজো মানুষের মনে কুসংস্কার বাস করছে।

ভুক্তভোগীর নাম মো. আবু ছালিম (৭)। সোমবার নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির হাত-পা, মুখে, পিঠে ও পেটে রক্তাক্ত জখম ছ্যাঁকা দেয়া হয়েছে। সারাশরীরে পেটানোর চিহ্ন স্পষ্ট।

এ দিন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে শিশুটির পিতা আফাজ উদ্দিন দাবি করেন, ৭ এপ্রিল ছালিমের শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিলে প্রতিবেশী কথিত কবিরাজ নবী হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন ও তার মেয়ে স্মৃতি আক্তারকে খবর দেই।

যদিও ঘটনা হল, ছালিমকে সরকারি হাসপাতাল বা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েও পরীক্ষা করানো হয়নি। আফাজ বলেন, লোকমুখে শুনেছিলাম- এই কবিরাজরা ছেলেকে ভাল করতে পারবে। তাই ওদের ডাকি।

খবর পেয়ে কবিরাজরা এসে জ্বীন তাড়ানোর নামে প্রথমে ঝাঁটা, বাঁশ দিয়ে মেরে এরপর ধারালো চাকু দিয়ে কেঁটে রক্তাক্ত জখম করে শিশুকে।

মার খেতে খেতে নেতিয়ে পড়ছিল ওই শিশু। তবু মার থামছিল না।

আফাজের দাবি, কবিরাজদের কতবার বললাম, ছেলেকে আর মারবেন না। মরে যাবে! ওরা বলল, চুপ করে দেখে যা। তোর ছেলেকে মারছি না। মার খাচ্ছে তোর ছেলের শরীরে থাকা জ্বীন!

একটা সময় নিথর হয়ে পড়ে ছালিমের শরীর। সুযোগ বুঝে পালিয়ে যায় কবিরাজ। স্থানীয়রা ধরে ফেলে আম্বিয়ার মেয়ে স্মৃতি আক্তারকে।

ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার, কবিরাজ দলের নামে অভিযোগ দায়ের করেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত আতাউর রহমান জানান, এই ঘটনায় মূল অভিযুক্ত কথিত কবিরাজ আম্বিয়া খাতুন তার সহযোগী স্বামী নবী হোসেন ও মেয়ে স্মৃতি আক্তারের নামে শুক্রবার থানায় মামলা হয়েছে।

মামলার প্রেক্ষিতে পুলিশ আম্বিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত