বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে বাঘের সঙ্গে দু’ভাইয়ের লড়াই, বড় ভাই নিহত

সুন্দরবনের গহিনে বড় ভাই মৌয়ালকে খাবলে ধরে নিয়ে গেছে বাঘ। বাঘের সঙ্গে প্রাণপণ লড়েও বড় ভাইকে বাঁচাতে পারেননি ছোট ভাই। প্রায় ১০ মিনিটের ওই লড়াইয়ে ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।

সোমবার ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের সঙ্গে মানুষের এ লড়াইয়ের ঘটনা ঘটে। নিহত মৌয়াল রুহুল আমিন শেখ ও তার ভাই আহত হোসেন শেখকে সহযোগী মৌয়ালরা উদ্ধার করে এনেছেন।

হতাহতরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মালেক শেখের ছেলে। আহত হোসেন শেখকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগরের গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাসুদুল আলম জানান, রুহুল আমিন ও হোসেন শেখ বন বিভাগের পাস নিয়ে সুন্দরবনে মধু আহরণ করছিলেন। ভোরে একটি মানুষখেকো বাঘ মৌয়াল রুহুল আমিন শেখের ওপর হামলা করে তাকে টেনেহিঁচড়ে নিতে থাকে।

এ সময় তার ভাই হোসেন শেখ ও অন্য সহযোগীরা বাঘের ওপর পাল্টা হামলা করে। এভাবে দুই পক্ষে অন্তত ১০ মিনিট টানা-হেঁচড়ার পর বাঘটি রণে-ভঙ্গ দিয়ে ফিরে যায়।

তিনি জানান, এরই মধ্যে রুহুল আমিন মারা যান। তার ভাই হোসেন শেখও গুরুতর আহত হন। পরে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। হোসেন শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরবনে দীর্ঘদিন পর বাঘে-মানুষে লড়াইয়ের ঘটনা সম্পর্কে জানতে চাইলে বন বিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ‘আমরা এ খবর পেয়েছি। তবে এর সত্যতা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। (প্রতীকী ছবি)

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত