শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে খুন হলো জামাই

রাজধানীর কেরানীগঞ্জে জুয়েল রানা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত জুয়েল রানা বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন।

জুয়েল রানার খালাতো ভাই মেহেদি জানান, মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের পর ৭ বছর আগে জাহাঙ্গীর শেখের কন্যা চম্পা আক্তারকে বিয়ে করেন জুয়েল রানা। পরিবারের অমতেই তারা বিয়ে করেছিলেন। পরবর্তীতে জুয়েলের শ্বশুর বাড়ির লোকেরা তাদের বিয়ে মেনে নেন। কিন্তু বিয়ের পরে চম্পার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেন জুয়েল। তার শ্বশুরকে এ বিষয় জানালে তারা চম্পাকে নির্দোষ দাবি করে জুয়েলকে দোষারোপ করেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। সবশেষ মিরপুরে বাসা ভাড়া নিয়ে চম্পাকে নিয়ে সেখানে থাকার পরিকল্পনা রকরেন জুয়েল। এজন্যই তিনি মঙ্গলবার শ্বশুর বাড়িতে যান।

পুলিশ জানায়, উঠানে দাড়িয়ে থাকা অবস্থায় জুয়েলের মামা শ্বশুর ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসেন। এসময় জুয়েল দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে ছুরি দিয়ে জুয়েলের কোমরে আঘাত করেন তিনি। এরপর জুয়েলের পেটে ছুরি ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছুরি দিয়ে আঘাতের পর জুয়েল যেদিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন সেদিকে এখনও রক্তের দাগ রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত