শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এরমত হাজারো শাকিব আছে আমাদের মাঝে !

রাজধানী ঢাকায় এমন অনেক মানুষ আছে, যারা ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করে। কিন্তু নিয়তির কি খেলা, সেই দলে রয়েছে অবুঝ শিশুরাও। যাদের এ বয়সে স্কুলে থাকার কথা থাকলেও পেটের দায়ে নামতে হয়েছে রাস্তায়।

জীবন মানে তাদের কাছে চারটা ডাল-ভাতের জন্য সংগ্রাম। সেই সংগ্রামে জয়ী হতে অনেক চেষ্টা করতে হয় তাদের। দিনশেষে রাতে তাদের ঠাঁই হয় ফুটপাতে, যেখানে রয়েছে বৃষ্টি আর প্রচণ্ড শীতের ভয়। তবুও কষ্টের সাথে সুখ-দুঃখ মিলিয়ে কেটে যায় তাদের দিন।

এদের দলেই ঠাই হয়েছে ৮ বছরের শিশু শাকিবের। যার এ বয়সে স্কুলে থাকার কথা থাকলেও পেটের দায়ে ভিক্ষাই হল এখন তার পেশা। বাগেরহাটে জন্ম নিলেও বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে রাজধানীতে পাড়ি জমায় সে।

দুপুর আর রাতে শাহবাগে মানুষের কাছ থেকে খাবারের জন্য টাকা চায় সে। সে বলে, ‘ভাত খাওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা চাই এই বলে, ২ টা টাকা দেন, ভাত খাব।’

দুপুরে আর রাতে খাওয়ার টাকা জুটলেও মাঝে মাঝে সকালে উপাস থাকতে হয় তাকে। আর এভাবেই ক্ষুদার সঙ্গেও লড়াই করে বেঁছে আছে সাকিব। সে বলে, ‘মাঝে মাঝে দুপুর আর রাতের খাবারের ব্যবস্থা হলেও সকালে খাবার জন্য টাকা থাকে না। তাই মাঝে মাঝে সকালে উপাস থাকতে হয়।’

শাকিব জানায়, তার মা-ও ভিক্ষা করে। তবে কিছু টাকা ঋণ থাকার কারণে ভিক্ষার অধিকাংশ টাকা পাওয়াদারদের দিয়ে দিতে হয়। ভিক্ষা করেই চলছে তাদের মা-ছেলের জীবন।

সে জানায়, দিনশেষে রাতে মা-ছেলে একসাথে ফুটপাতে ঘুমায়। আবার ভোর হলেই উঠে যেতে হয়। মাঝে মাঝে রাতে ঘুম কম হলে দিনে পার্কে ঘুমিয়ে পড়ে সে। এভাবেই কেটে যাচ্ছে তার জীবন।

এর মত হাজারো শাকিবের বাস এ রাজধানীতে। সরকারের পাশাপাশি বৃত্তবানদের একটু সুদৃষ্টিই পারে শাকিবদের ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে স্কুলের বেঞ্চে বসাতে। কিন্তু হতাশার সুরে শাকিব বলে, ‘কেউ আমাদের দেখেনা, ভিক্ষা করা ছাড়া আর কি করব?’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত