শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজশাহীতে আমের কেজি মাএ ২ টাকা !

রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন স্থানে ঝরে পড়া কড়ালি আম দুই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন গ্রামে ও বাজারের মোড়ে এই আম বিক্রি হচ্ছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব-পশ্চিম থেকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে আম ও লিচু ক্ষতি হয়েছে।

উপজেলার দিঘা গ্রামের আম বাগান মালিক ময়েন উদ্দিন বলেন, আমার আম বাগানে প্রতিটি গাছে ব্যাপক আম ছিল। হঠাৎ এই বাতাসে কিছুটা ক্ষতি করে দিল।

মনিগ্রাম এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, আমরা বরাবর ঝড়ে পড়া আম কিনে ঢাকায় চালান করি। বুধবার দেড় টাকা থেকে দুই টাকা দরে আম ক্রয় করছি।

একই এলাকার বিক্রেতা শাহীন বলেন, আমি বাগান পাহাড়াদার। ঝড়ে পড়া আম কুড়িয়ে বিক্রি করছি। বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম বলেন, এই বাতাসে তেমন ক্ষতি হয়নি। তবে প্রচণ্ড রোদের কারণে আমের বোঁটা নরম হয়ে যাওয়ায় একটু বাতাসেই আম ঝরে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত