শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রীকে শিক্ষকের কুপ্রস্তাব : ফের পরীক্ষা দিতে চাইলে রাত কাটাতে হবে

‘ফের পরীক্ষা দিতে চাও। তাহলে আমার সঙ্গে রাত কাটাতে হবে।’ এভাবেই নাগপুরের পলিটেকনিক কলেজে এক ছাত্রীকে প্রকাশ্যে কুপ্রস্তাব দেন এক শিক্ষক। কুপ্রস্তাব দেয়া ওই শিক্ষকের নাম অমিত গানভী।

ওই ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে রাত না কাটালে পরীক্ষা হলের টিকিট এবং গুরুত্বপূর্ণ নথি ফিরিয়ে না দেয়ার হুমকি দেন অমিত।

পরে বিষয়টি পুলিশকে জানালে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। ঘটনাটি গত ১৩ এপ্রিলের। নাগপুরের ধর্মপীঠ পলিটেকনিক কলেজে পরীক্ষার সিট পড়েছিল ওই ছাত্রীর। অমিত ছিলেন ওই হলের গার্ড।

জানা গেছে, পরীক্ষা চলাকালীন নকল করার সময় ধরা পড়েন ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর হল টিকিট, মোবাইল, আইডি কার্ড সবই বাজেয়াপ্ত করে নেন ওই শিক্ষক। ওই ছাত্রী প্রতিবাদ করতে গেলে অমিত তাকে কুপ্রস্তাব দেন। তার সঙ্গে রাত না কাটালে নথি ফিরিয়ে দেবেন না বলে হুমকিও দেন তিনি। এর পরেই সমস্ত ঘটনা কলেজের অধ্যক্ষকে জানান ওই ছাত্রী।

শিক্ষক অমিতওই ছাত্রী পুলিশকে বলেন, আমি বার বারই তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে, উনি আমার বাবার বয়সী। কিন্তু উনি আমাকে বলেন, তিনি এখনও অবিবাহিত এবং ফ্রেশ।

এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। শিবসেনা এবং যুব ক্রান্তির সদস্যরা কালি মাখিয়ে দেয় ওই শিক্ষকের মুখে।

আম্বাজারি থানার ইনস্পেক্টর অতুল সনবিস জানান, বৃহস্পতিবারই যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত